বেশকিছু অ্যাপস বন্ধ করে দিয়েছে জি স্যুইট

১৭ ডিসেম্বর, ২০১৯ ২২:৩৫  
কয়েক বছর আগে গুগল বেশকিছু থার্ড-পার্টি অ্যাপসকে সতর্ক করে দেয়, যেগুলো এর ব্যবসায়-নির্ভর জি স্যুইট এর জন্য নিরাপদ নয়। এবার গুগল আরও একধাপ এগিয়ে গেছে। যেসব অ্যাপ জি স্যুইট ব্যবহারকারীদের শুধুমাত্র ইউজার নেইম এবং পাসওয়ার্ড অ্যাক্সেসের চেষ্টা করে সেসব অ্যাপকে প্লাটফর্মটি থেকে অ্যাক্সেস বন্ধ করে দেয়া হয়েছে। খবর এনগ্যাজেট। যেসব অ্যাপ অধিক নিরাপদ ওঅথ সিস্টেম সমর্থন করে শুধুমাত্র সেসব অ্যাপসকে অ্যাক্সেস দেয়া হবে। কিন্তু বর্তমানে যারা ঐসব অ্যাপস ব্যবহার করেন তাদের আপাতত হতাশ হওয়ার কিছু নেই। আগামী বছরের ১৫ জুন থেকে ব্যবহারকারীদের ঐসব অ্যাপের অ্যাক্সেস বন্ধ করা হবে। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে সকল জি স্যুট অ্যাকাউন্ট থেকে পুরোপুরি অ্যাক্সেস বন্ধ করা হবে। ডিবিটেক/বিএমটি